যুক্তরাষ্ট্রে নির্ধারিত বা অনুমোদিত সময়ের চেয়ে বেশি অবস্থান করলে বিদেশি নাগরিকদের জন্য ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। একই সঙ্গে পড়তে হতে পারে ফৌজদারি মামলার মুখেও। ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে দেওয়া এক জরুরি সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে ভিসা ও অভিবাসন আইন মেনে চলার ব্যাপারে এই কঠোর বার্তা দেওয়া হয়।
বার্তায় মার্কিন দূতাবাস স্পষ্ট করে জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত মেয়াদ পার করার পর অতিরিক্ত সময় অবস্থান করলে ভবিষ্যতে ভ্রমণের সুযোগ চিরতরে বন্ধ হওয়াসহ আইনগত শাস্তির ঝুঁকি তৈরি হবে। এ ধরনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত কোনো ভুল বা অজুহাত গ্রহণযোগ্য হবে না।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যেকোনো ভিসা আবেদনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তির অভিবাসন-সংক্রান্ত আগের সব তথ্য দেখতে পান। ফলে অতীতে কেউ মার্কিন অভিবাসন আইন লঙ্ঘন করে থাকলে তা স্বয়ংক্রিয়ভাবেই কর্মকর্তাদের নজরে আসবে।
এর আগে ১০ অক্টোবর অপর এক বার্তায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর বিষয়ে সতর্ক করেছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়েছিল, শারীরিক আক্রমণ, চুরি বা বেআইনি অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত থাকলে ভিসা বাতিল হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করা হতে পারে। যুক্তরাষ্ট্র নিজেদের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটিতে যাওয়া সব বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের কাছ থেকেও মার্কিন আইন যথাযথভাবে মেনে চলার প্রত্যাশা করে।
/

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন