সংবাদ

চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযান, জরিমানা ৮২ হাজার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম

চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযান, জরিমানা ৮২ হাজার
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দিচ্ছেন ট্রাফিক সার্জেন্ট। ছবি : সংবাদ

চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। অভিযানে আটটি মোটরসাইকেল আটক এবং ১৫টি মামলায় মোট ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের শহীদ হাসান চত্বর, কোর্ট মোড় ও রেলগেট এলাকায় পৃথক তিনটি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা আনা এবং মোটরযান আইন জোরদার করতে এ অভিযান চালানো হয়। তল্লাশিকালে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, হেলমেট এবং চালকদের বৈধ লাইসেন্স যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় নথিপত্র না থাকা ও আইন লঙ্ঘনের দায়ে ৮টি মোটরসাইকেল আটক করা হয় এবং প্রসিকিউশনের মাধ্যমে ৭টি যানবাহনের বিরুদ্ধে মোট ১৫টি মামলা দায়ের করা হয়।

অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম সারওয়ার খানের নেতৃত্বে সার্জেন্ট নবাব আলী, সার্জেন্ট ওয়াসিম, সার্জেন্ট নাজমুল এবং ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) খায়রুলসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

সড়ক দুর্ঘটনা হ্রাস, যানজট মুক্ত রাখা এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলায় উদ্বুদ্ধ করতে জেলাজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযান, জরিমানা ৮২ হাজার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। অভিযানে আটটি মোটরসাইকেল আটক এবং ১৫টি মামলায় মোট ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের শহীদ হাসান চত্বর, কোর্ট মোড় ও রেলগেট এলাকায় পৃথক তিনটি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা আনা এবং মোটরযান আইন জোরদার করতে এ অভিযান চালানো হয়। তল্লাশিকালে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, হেলমেট এবং চালকদের বৈধ লাইসেন্স যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় নথিপত্র না থাকা ও আইন লঙ্ঘনের দায়ে ৮টি মোটরসাইকেল আটক করা হয় এবং প্রসিকিউশনের মাধ্যমে ৭টি যানবাহনের বিরুদ্ধে মোট ১৫টি মামলা দায়ের করা হয়।

অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম সারওয়ার খানের নেতৃত্বে সার্জেন্ট নবাব আলী, সার্জেন্ট ওয়াসিম, সার্জেন্ট নাজমুল এবং ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) খায়রুলসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

সড়ক দুর্ঘটনা হ্রাস, যানজট মুক্ত রাখা এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলায় উদ্বুদ্ধ করতে জেলাজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত