ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছে তামিলনাড়ুর জনপ্রিয় রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (টিভিকে)। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন এই দলটি বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’য় যোগ দেওয়ার পর এটিই তাদের প্রথম রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিতি।
শনিবার (১৭ অক্টোবর) তামিলনাড়ুর চেন্নাইতে অনুষ্ঠিত এ প্রতিবাদ কর্মসূচিতে ইন্ডিয়া জোটভুক্ত সাতটি শরিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। কংগ্রেস সংসদ সদস্য বি মানিকাম ঠাকুর ও তামিলনাড়ু কংগ্রেস কমিটির (টিএনসিসি) যৌথ উদ্যোগে ভোটার তালিকার অনিয়ম ও বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে এই ‘গণতন্ত্র রক্ষা’ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
রিপোর্টে উল্লেখ করা হয়, কয়েক দিন আগেই চেন্নাইয়ের নীলাঙ্করাইয়ে থালাপতি বিজয়ের বাসভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৈঠকে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে আগামী দিনে বিভিন্ন প্রচার ও যৌথ আন্দোলনে অংশ নিতে বিজয় ও তার দলকে আমন্ত্রণ জানানো হয়। রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পরপরই বিজয়ের দল রাজপথে সরাসরি বিরোধী জোটে সক্রিয় হলো।
বিক্ষোভ সমাবেশে নেতারা অভিযোগ করে বলেন, এসআইআর প্রক্রিয়ার দোহাই দিয়ে সুপরিকল্পিতভাবে কোটি কোটি বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে মুসলিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সমাজের প্রান্তিক মানুষ এর শিকার হচ্ছেন। শুধুমাত্র তামিলনাড়ু থেকেই প্রায় ৯৭ লাখ ভোটারের নাম তালিকা থেকে কেটে ফেলা হয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
/

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন