সংবাদ

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, লাপাত্তা প্রেমিক

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, লাপাত্তা প্রেমিক
ছবি : সংবাদ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় শান্তা আক্তার জুই (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রায়েন্দা ইউনিয়নের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত জুই আক্তার শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। আনোয়ার হাওলাদার বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। এই দম্পতির ১১ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসে থাকার সুবাদে অন্য এক ব্যক্তির সঙ্গে জুই আক্তারের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি স্বামী-স্ত্রী পরিচয়ে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তার পরিচয় ও ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাড়া বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, ৫ অক্টোবর জুই আক্তার স্বামী-স্ত্রী পরিচয়ে তার বাসাটি ভাড়া নেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু–তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার পেছনে কার কতটুকু ভূমিকা রয়েছে বা অন্য কারো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, লাপাত্তা প্রেমিক

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত