সংবাদ

আগুনে পুড়ল দোকান ও বসতঘর, ক্ষতি ২০ লাখ

প্রতিনিধি, জিয়ানগর (পিরোজপুর)
প্রতিনিধি, জিয়ানগর (পিরোজপুর)
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম

আগুনে পুড়ল দোকান ও বসতঘর, ক্ষতি ২০ লাখ
ছবি : সংবাদ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দুটি হলো ‘জায়েদ মেডিকেল হল’ ও সোলাইমানের খাবার হোটেল। এ ছাড়া মনি শঙ্কর ও সাবিনা বেগম নামের দুই স্থানীয় বাসিন্দার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত হোটেল ব্যবসায়ী সোলাইমান একজন কলেজ শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি হোটেল ব্যবসা চালিয়ে তিনি পুরো পরিবারের খরচ জোগাতেন। অশ্রুসজল চোখে সোলাইমান বলেন, 'আমার বাবা-মাসহ পরিবারের সদস্য আটজন। পড়াশোনার পাশাপাশি হোটেল চালিয়ে সংসার চালাতাম। আগুনে আমার হোটেল পুড়ে ছাই হয়ে গেছে। ক্যাশবাক্সে থাকা নগদ টাকাসহ সব মালামাল শেষ হয়ে গেল।'

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, সোলাইমানের খাবার হোটেল থেকেই বৈদ্যুতিক গোলযোগ বা চুলার আগুন থেকে সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও বসতঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং জিয়ানগর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান শিকদার। তারা ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

জিয়ানগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, 'অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের তালিকা তৈরি করে দ্রুত সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে।'

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আগুনে পুড়ল দোকান ও বসতঘর, ক্ষতি ২০ লাখ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত