কুড়িগ্রামের দুর্যোগকবলিত উলিপুর উপজেলার হাতিয়া, বুড়াবুড়ি ও বেগমগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অনুসন্ধান ও উদ্ধারকাজে ব্যবহারের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তৃতীয় দফায় এসব উদ্ধার সরঞ্জাম বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান, দাতা সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের এরিয়া ম্যানেজার খন্দকার আবু তাহের মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র টেকনিক্যাল অফিসার আসিফ আরাফাত, স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপপরিচালক মো. মইনুল হক, সেন্ট্রাল মনিটরিং অফিসার ভূদেব কুমার রায়, প্রজেক্ট ম্যানেজার শাহ আলম, প্রজেক্ট অফিসার জাহাঙ্গীর আলম, হাতিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুল হক, হাতিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশীদ সরকার, বুড়াবুড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্বাস আলী এবং বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া প্রমুখ।
বাস্তবায়নকারী সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপপরিচালক মো. মইনুল হক জানান, ‘বাংলাদেশের জলবায়ু সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক স্থানীয়ভাবে পরিচালিত পদক্ষেপ’ প্রকল্পের আওতায় হাতিয়া, বুড়াবুড়ি ও বেগমগঞ্জ ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে এসব সরঞ্জাম দেওয়া হয়েছে। বিতরণ করা এসব উপকরণ ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির রক্ষণাবেক্ষণে থাকবে। উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে - উদ্ধার বক্স, স্ট্রেচার, হ্যান্ডমাইক, লাইফ জ্যাকেট, লাইফ বয়া, টর্চলাইট, প্রাথমিক চিকিৎসার বাক্স ও প্রয়োজনীয় উপকরণ, দড়ি, রামদা, করাত, তালা-চাবি, হ্যাকস ব্লেড, মাপার ফিতা, ৯টি সতর্কতা পতাকা, হুইলচেয়ার, রেইনকোট, ট্রিপল ও বড় ট্রাঙ্ক।
অনুষ্ঠানে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ বলেন, ‘ধরলা ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই তিন ইউনিয়নের বন্যাকবলিত ৯টি ওয়ার্ডে উদ্ধার সরঞ্জাম প্রদান করায় এখন থেকে আগাম সতর্ক সংকেত ও বার্তা সহজেই প্রচার করা সম্ভব হবে। একই সঙ্গে দুর্যোগকালীন উদ্ধারকাজ ও ত্রাণ সহায়তায় স্থানীয়রা বড় ধরনের সাহায্য পাবেন।’

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন