বাগেরহাটের ফকিরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ইনস্পেক্টর) মো. হাফিজুর রহমান (৭৯) হত্যা মামলায় মোখলেছ মোল্লা (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সকালে ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল।
গ্রেপ্তার মোখলেছ মোল্লা উপজেলার বেতাগা গ্রামের মজলু মোল্লার ছেলে। বিকেলে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানালে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফকিরহাট থানার এসআই ভবতোষ রায় খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ৭ অক্টোবর দিবাগত রাতে ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে নিজ বাড়িতে স্ত্রী নূরজাহান বেগমকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান। গভীর রাতে দুর্বৃত্তরা সুকৌশলে তাদের ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে ছিটিয়ে দুজনকে অচেতন করে ফেলে। পরে ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।
পরদিন দুপুরে প্রতিবেশীরা বিষয়টির টের পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে মোখলেছ মোল্লার সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়। এর ভিত্তিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালতের বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন