সংবাদ

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ
ছবি : সংগৃহীত

দেশের আলোচিত ও সংবেদনশীল নারায়ণগঞ্জের সাত খুন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেল জানান, অত্যন্ত চাঞ্চল্যকর এই তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক আদালত এবং হাইকোর্ট বিভাগের রায় ইতোপূর্বে সম্পন্ন হলেও দীর্ঘদিন ধরে মামলাগুলো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটি শেষ করে আদালত খুললেই মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নথি পর্যালোচনায় দেখা যায়, ২০১৪ সালের এপ্রিলের নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখা হয়। দীর্ঘদিন ধরে মামলাটি চূড়ান্ত আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট চূড়ান্ত রায় দেন। রায়ে টেকনাফ থানার তৎকালীন বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল থাকে। এই রায়টিও বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া ২০১৯ সালের অক্টোবরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট রায় ঘোষণা করেন। তাতে বিচারিক আদালতের দেওয়া ২০ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। এই মামলাটিও আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির প্রহর গুনছে। ছুটি শেষে আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে এই মামলাগুলোর চূড়ান্ত শুনানি শুরুর প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত