সংবাদ

ইউরিয়া সার কারখানা স্কুলে প্রাক্তনদের পুনর্মিলনী ২৫ ডিসেম্বর, নিবন্ধন শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম

ইউরিয়া সার কারখানা স্কুলে প্রাক্তনদের পুনর্মিলনী ২৫ ডিসেম্বর, নিবন্ধন শুরু
ছবি : সংবাদ

দীর্ঘ ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব আগামী ২৫ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হতে যাচ্ছে। সকল ব্যাচের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবকে ঘিরে আনুষ্ঠানিকভাবে অনলাইনে নিবন্ধন কার্যক্রমের সূচনা করা হয়েছে।

​গত শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু ছাইদ। এ সময় আয়োজক কমিটির অন্যান্য সদস্যসহ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

​আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, ‘শেকড়ের টানে, ফিরে আসি প্রিয় প্রাঙ্গণে’; এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পুনর্মিলনীর নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইট (www.reunion.ukscalumni.org)-এ গিয়ে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ১ হাজার ৫০০ টাকা এবং তাদের পরিবারের সদস্য বা চালকদের জন্য ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অংশগ্রহণে কোনো ফি লাগবে না।

​অনুষ্ঠানের দিন শিক্ষকদের অবদানের বিষয়টিকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান আয়োজক কমিটির সদস্যসচিব মোহাম্মদ এনামুল হক। তিনি উল্লেখ করেন, "এবারের পুনর্মিলনীতে শিক্ষকদের সম্মাননা জানানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে এক জেনারেশনের সঙ্গে অন্য জেনারেশনের সেতুবন্ধ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।"

​অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আহ্বায়ক আবু ছাইদ বলেন, "এটি শুধু একটি পুনর্মিলনী নয়, বরং শৈশবের স্মৃতি আর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসার এক মিলনমেলা।"

তিনি আশা প্রকাশ করেন, ২৫ ডিসেম্বরের মূল উৎসবে দেশ ও বিদেশে অবস্থানরত বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ইউরিয়া সার কারখানা স্কুলে প্রাক্তনদের পুনর্মিলনী ২৫ ডিসেম্বর, নিবন্ধন শুরু

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত