বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দুই শিক্ষক এবং ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক বিখ্যাত প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথ উদ্যোগে প্রকাশিত ২০২৬ সালের একক বছরের গবেষণার ভিত্তিতে তৈরি তালিকায় তাদের নাম উঠে এসেছে।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের মোট ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন।
তালিকায় স্থান পাওয়া গোবিপ্রবির দুই শিক্ষক হলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম এবং গণিত বিভাগের অধ্যাপক ড. দীপঙ্কর কুমার। এছাড়া তালিকায় জায়গা করে নেওয়া ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী হলেন মো. আরাফাত হোসেন, মো. শিমুল ভূঁইয়া ও রায়হান চৌধুরী।
তালিকায় বাংলাদেশের গবেষকদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম। তার বিশ্ব র্যাঙ্কিং ৫ হাজার ৪৯৭। মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি তার গবেষণার উপক্ষেত্র।
অন্যদিকে, অধ্যাপক ড. দীপঙ্কর কুমারের বিশ্ব র্যাঙ্কিং ২ লাখ ২৯ হাজার ৭৮৪। পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান তার গবেষণার প্রধান ক্ষেত্র হলেও ফলিত পদার্থবিজ্ঞান উপক্ষেত্রে তার বিশ্ব র্যাঙ্কিং ৪ হাজার ২৬৪।
শিক্ষার্থীদের মধ্যে ফার্মেসি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরাফাত হোসেনের বিশ্ব র্যাঙ্কিং ৩ লাখ ১৯ হাজার ৮৩৫ (ফার্মাকোলজি অ্যান্ড ফার্মেসি উপক্ষেত্রে ২ হাজার ৭৭৮)। ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শিমুল ভূঁইয়ার বিশ্ব র্যাঙ্কিং ৪ লাখ ৪১ হাজার ৪৯ (মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি উপক্ষেত্রে ২ হাজার ৫৭০)। এছাড়া ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান চৌধুরীর বিশ্ব র্যাঙ্কিং ১৪ লাখ ১২ হাজার ৩৮০ (একই উপক্ষেত্রে ১১ হাজার ৩৪৫)।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এমন আন্তর্জাতিক স্বীকৃতি গোবিপ্রবির গবেষণা কার্যক্রম ও সার্বিক ভাবমূর্তির জন্য এক অনন্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন