দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা ও অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার রাতে নরসিংদীর মনোহরদী হিন্দু পাড়া সার্বজনীন দুর্গাবাড়ি পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণের ট্যাক্স, কষ্টার্জিত শ্রম ও প্রবাসীদের মেহনতের টাকায় আমরা চলি। তাই তাদেরকে প্রশাসনিক জটিলতা থেকে মুক্ত করতে হবে। দায়িত্বে অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না।’
চিকিৎসাসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আগামী দুই বছরের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে নতুন স্বাস্থ্য কেন্দ্র ভবন নির্মাণ করে এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতার পর এবারই সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপে উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবার সর্বোচ্চ অনুদান ও উপহার হিসেবে শাড়ি দেওয়া হয়েছে। সারা দেশে নিচ্ছিন্দ্র নিরাপত্তা নিশ্চিত করায় সনাতন ধর্মাবলম্বীরা আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করছেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী পৌরসভার পাঁচটি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও ভক্তদের মাঝে শাড়ি বিতরণ করেন।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন