বাংলাদেশের অর্থনীতি বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘উত্তরাধিকার সূত্রে সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে।’
তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা ও বেকারত্বের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। তবে সরকারের পরিকল্পিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা গেলে কাঙ্ক্ষিত ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়কার উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রায় ৮০ লাখ থেকে এক কোটি মানুষ নতুন করে দারিদ্র্যের শিকার হয়েছে। জীবনযাত্রার ব্যয় মেটাতে অনেককে সঞ্চয় ভাঙতে ও ঋণগ্রস্ত হতে হয়েছে।
বেসরকারি খাতের বিনিয়োগে স্থবিরতার কারণে কর্মসংস্থানের সংকট সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, যুব ও শিক্ষিত বেকারত্ব উদ্বেগের পর্যায়ে পৌঁছেছে। এর ওপর মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানির মূল্যবৃদ্ধি অর্থনীতিতে বাড়তি চাপ ফেলছে।
আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস প্রসঙ্গে ড. তিতুমীর বলেন, আইএমএফের পূর্বাভাসে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৭৭ শতাংশ বলা হলেও সরকারের পরিকল্পিত সংস্কার বাস্তবায়িত হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়বে।
তিনি আরও জানান, বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও সংস্কার উদ্যোগের প্রতি আস্থা প্রকাশ করেছে।
ব্রিফিংয়ে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া ও জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলামসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন