সংবাদ

ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে কৃষকের মৃত্যু


প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম

ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে কৃষকের মৃত্যু
ছবি : সংবাদ

বাগেরহাটের শরণখোলায় ইঁদুর মারতে দেওয়া প্রতিবেশীর বিদ্যুতের ফাঁদে জড়িয়ে মিজান হাওলাদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান ওই গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর সাউথখালী গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা নিজেদের খেতের ইঁদুর নিধনে লোহার তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে আইলে ফাঁদ পেতে রেখেছিলেন। দুপুরে মিজান হাওলাদার নিজ ধানখেতে কীটনাশক ছিটাতে যান। নিজের জমিতে প্রবেশের সময় না জেনে পাশের জমির আইলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আলামত হিসেবে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদটি জব্দ করেছে।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অসচেতনভাবে দেওয়া এই প্রাণঘাতী ফাঁদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয় কৃষকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

বাগেরহাটের শরণখোলায় ইঁদুর মারতে দেওয়া প্রতিবেশীর বিদ্যুতের ফাঁদে জড়িয়ে মিজান হাওলাদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান ওই গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর সাউথখালী গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা নিজেদের খেতের ইঁদুর নিধনে লোহার তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে আইলে ফাঁদ পেতে রেখেছিলেন। দুপুরে মিজান হাওলাদার নিজ ধানখেতে কীটনাশক ছিটাতে যান। নিজের জমিতে প্রবেশের সময় না জেনে পাশের জমির আইলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আলামত হিসেবে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদটি জব্দ করেছে।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অসচেতনভাবে দেওয়া এই প্রাণঘাতী ফাঁদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয় কৃষকরা।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত