রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর ব্যাপক গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাজেকের ডাবোবাজার এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুরেও থেমে থেমে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্চলিক দুটি সংগঠনের ডাকা অবরোধের কারণে সাজেক ভ্যালিতে প্রায় দুই হাজার পর্যটক আটকে পড়েছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় আটকে পড়া পর্যটকদের নিয়ে খাগড়াছড়ির উদ্দেশে একটি গাড়ি বহর রওনা হয়। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে ডাবোবাজার এলাকায় অবরোধকারীদের বাধার মুখে পড়ে গাড়ি বহরটি আটকে যায়।
পরবর্তী সময়ে বেলা ১১টার দিকে সড়কে দেওয়া ব্যারিকেড সরাতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিলে পর্যটকদের বহনকারী গাড়ি বহরটি এলাকা ত্যাগ করতে সক্ষম হয়।
তবে পর্যটকদের নিরাপদে পার করে দেওয়ার পরপরই বেলা সাড়ে ১১টার দিকে এলাকায় অবস্থান নেওয়া একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মূল গোলাগুলি শুরু হয়।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুর রকিব গণমাধ্যমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকেও ডাবোবাজার এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি চলছিল। এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
অন্যদিকে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যস্ত রয়েছেন। পুরো এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন