সংবাদ

গুলির যন্ত্রণা সইতে না পেরে আত্মহনন জুলাইযোদ্ধার

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম

গুলির যন্ত্রণা সইতে না পেরে আত্মহনন জুলাইযোদ্ধার
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা ও এনসিপি নেতা তানভীরুল ইসলাম চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ছবি : সংবাদ

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ ‘জুলাইযোদ্ধা’ তানভীরুল ইসলাম (২৬) মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের দাবি ও প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি বিষপান করেছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাতে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাজানি হয়।

তানভীরুল ইসলাম এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং বায়েজিদ বোস্তামী থানা কমিটির যুগ্ম সদস্যসচিব ছিলেন। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামের সন্তান। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল এলাকার জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

এনসিপির চট্টগ্রাম মহানগর সদস্যসচিব আরিফ মইনুদ্দীন জানান, তানভীরুল ছিলেন তালিকাভুক্ত আহত জুলাইযোদ্ধা। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জুলাই গণ-অভ্যুত্থানে তিনি মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন। গুলির আঘাত এতটাই গুরুতর ছিল যে তার কোমরের এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে কোমরের সেই জখম নিয়ে তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন তানভীরুল। ক্ষতস্থানে সংক্রমণের কারণে তাকে নিয়মিত হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হতে হতো। তীব্র ব্যথার কারণে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না এবং প্রায়ই যন্ত্রণায় কান্নাকাটি করতেন। দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো এই অসহনীয় শারীরিক যন্ত্রণা থেকেই এমন বেদনাদায়ক সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার টেক্সটাইল এলাকার ভাড়া বাসায় বিষপানের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তানভীরুল। পরে পরিবারের সদস্য ও স্বজনেরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, ময়নাতদন্ত শেষে তানভীরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরেই তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

গুলির যন্ত্রণা সইতে না পেরে আত্মহনন জুলাইযোদ্ধার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত