সংবাদ

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩


প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩
ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। অপর এক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা প্রায় ছয় বছর আগে মারা যান। তার মা ও বড় বোন জীবিকার তাগিদে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। এই সুবাদে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে প্রায় পাঁচ মাস ধরে চারজন বখাটে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এর ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি আহাদ (২১) নামের এক অভিযুক্তকে জানালে তিনি গোপন করার উদ্দেশ্যে গর্ভপাত ঘটানোর ওষুধ এনে দেন। মায়ের দাবি, বুধবার (২১ অক্টোবর) ভোর চারটার দিকে ওই ওষুধ সেবনের পর অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির গর্ভপাত ঘটে। পরে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, অভিযুক্তদের মধ্যে আহাদ ছাড়াও শামীম (৪২) ও নজরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। মামলার বাকি আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। অপর এক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা প্রায় ছয় বছর আগে মারা যান। তার মা ও বড় বোন জীবিকার তাগিদে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। এই সুবাদে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে প্রায় পাঁচ মাস ধরে চারজন বখাটে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এর ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি আহাদ (২১) নামের এক অভিযুক্তকে জানালে তিনি গোপন করার উদ্দেশ্যে গর্ভপাত ঘটানোর ওষুধ এনে দেন। মায়ের দাবি, বুধবার (২১ অক্টোবর) ভোর চারটার দিকে ওই ওষুধ সেবনের পর অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির গর্ভপাত ঘটে। পরে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, অভিযুক্তদের মধ্যে আহাদ ছাড়াও শামীম (৪২) ও নজরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। মামলার বাকি আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত