আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নির্বাচনে কেউ হট্টগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তিনি দলের নেতাকর্মী হলেও কোনো ছাড় দেওয়া হবে না। দলের সুনাম অক্ষুণ্ন রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন অনুযায়ী কঠোর অবস্থান নেবেন।’
মীর শাহে আলম বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সরকারের অঙ্গীকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে সমভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় অবকাঠামোর উন্নয়নকাজ এগিয়ে চলেছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন