হেলিকপ্টারে চড়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অক্সিজেনের অফুরন্ত ভাণ্ডার ও জীববৈচিত্র্যের আধার, বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন আকাশপথে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি আকাশপথে সুন্দরবনের আকরাম পয়েন্ট, হিরণ পয়েন্ট ও ত্রিকোণ আইল্যান্ড সংলগ্ন এলাকা ঘুরে দেখে।
পরিদর্শন শেষে হেলিকপ্টারটি খুলনার দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জানান, হেলিকপ্টারের বিকট শব্দ সুন্দরবনের প্রাণপ্রকৃতি ও বন্যপ্রাণীর অনুকূল না হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় হেলিকপ্টারটি সুন্দরবনের কোথাও নামেনি; বরং উঁচুতে থেকে আকাশপথে ঘুরেই পরিদর্শন শেষ করা হয়।
সুন্দরবন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নলিয়ান থেকে নৌপথে বাগেরহাটের মোংলায় পৌঁছান। বিকেলে মোংলা আন্তর্জাতিক সমুদ্র বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
এরপর মোংলা এলাকায় প্রস্তাবিত বেজপা অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন