সংবাদ

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার ডুমনিবাড়ি জামে মসজিদ-সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজয় চন্দ্র কোচ সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের খনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের গোয়ালবাড়ি-সংলগ্ন বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে যান বিজয়। এ সময় নদীর পানিতে পড়ে তিনি নিখোঁজ হন। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও তার সন্ধান মেলেনি। অবশেষে ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বাসাইল উপজেলার জলসীমানায় তার মরদেহ ভেসে ওঠে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘যেহেতু মরদেহটি পার্শ্ববর্তী বাসাইল থানা এলাকায় পাওয়া গেছে, তাই ওই থানার পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার ডুমনিবাড়ি জামে মসজিদ-সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজয় চন্দ্র কোচ সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের খনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের গোয়ালবাড়ি-সংলগ্ন বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে যান বিজয়। এ সময় নদীর পানিতে পড়ে তিনি নিখোঁজ হন। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও তার সন্ধান মেলেনি। অবশেষে ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বাসাইল উপজেলার জলসীমানায় তার মরদেহ ভেসে ওঠে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘যেহেতু মরদেহটি পার্শ্ববর্তী বাসাইল থানা এলাকায় পাওয়া গেছে, তাই ওই থানার পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।’


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত