বাগেরহাটের কচুয়া উপজেলায় বিলে পাতা অবৈধ কারেন্ট জালে দেওয়া বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে আমজাদ শেখ (৫৫) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের মরদেহ গুমের উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি নালার মধ্যে কচুরিপানা দিয়ে ঢেকে রাখার অভিযোগ উঠেছে।
নিহত আমজাদ শেখ প্রতাপপুর গ্রামের জলিল শেখের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আমজাদ শেখ বাড়ির দক্ষিণ পাশের মাঠে 'কোচ' দিয়ে মাছ শিকারে যান। একই এলাকার মোহাম্মদ মোল্লার ছেলে মাহবুব মোল্লা ওরফে ফেলু রাতে মাছ ধরার জন্য বিলে অবৈধভাবে কারেন্ট জাল পেতে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। রাতে মাছ কোপানোর সময় অসাবধানতাবশত ওই জালের সংস্পর্শে এলে আমজাদ শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি জানতে পেরে গভীর রাতেই জালের মালিক মাহবুব মোল্লা নিহতের মরদেহ নালার মধ্যে নিয়ে কচুরিপানা দিয়ে ঢেকে রাখেন।
এদিকে সারা রাত আমজাদ শেখ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টার দিকে মাহবুব মোল্লার বাড়ির দক্ষিণে নালার মধ্যে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় নিহতের মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে পুলিশে খবর দেওয়া হলে কচুয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে অভিযুক্ত মাহবুব মোল্লা ওরফে ফেলুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন