সংবাদ

শেখ হাসিনার ‘আশার আলো’ হয়ে ফেরার প্রার্থনা মাজারের ডেগে

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম

শেখ হাসিনার ‘আশার আলো’ হয়ে ফেরার প্রার্থনা মাজারের ডেগে
ছবি : সংবাদ

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও মানতের ডেগের অর্থ গণনার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দেশে ফিরে আসার প্রার্থনা করে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে তাকে ‘বাংলাদেশের মানুষের আশার আলো’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারে পঞ্চম দফায় প্রকাশ্যে দানবাক্স ও মানতের ডেগের অর্থ গণনা শুরু হয়। এ সময় মানতের একটি ডেগ থেকে ওই চিঠিটি উদ্ধার করা হয়। চিঠিতে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ উল্লেখ করা হয়েছিল, যে দিনটি ছিল সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিন।

চিঠির সূত্র ধরে জানা যায়, এতে লালবাগ থানা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে মো. মামুন হোসেন মন্না নামের এক ব্যক্তির স্বাক্ষর রয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘আসসালামু আলাইকুম। আমি লালবাগ থানা ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন তাকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন, আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।’

উল্লেখ্য, এর আগে গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সভায় দানবাক্সের টাকা নিয়মিত গণনার সিদ্ধান্ত হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতায় ব্যয় করা হয়। মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগগুলোতে নগদ টাকা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি মাঝেমধ্যে এ ধরনের ব্যতিক্রমী চিঠি পাওয়ার ঘটনা সাধারণ মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি করে থাকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার ‘আশার আলো’ হয়ে ফেরার প্রার্থনা মাজারের ডেগে

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত