সংবাদ

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১


প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:১২ এএম

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
ছবি : সংবাদ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, বিকট শব্দ শুনে তারা এগিয়ে এসে দেখেন মোটরসাইকেলচালক রাস্তায় নিথর হয়ে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) প্রযুক্তিসহ অন্যান্য উপায় ব্যবহার করা হচ্ছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, বিকট শব্দ শুনে তারা এগিয়ে এসে দেখেন মোটরসাইকেলচালক রাস্তায় নিথর হয়ে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) প্রযুক্তিসহ অন্যান্য উপায় ব্যবহার করা হচ্ছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত