সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুরে দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় ২২ জনকে সন্ত্রাসী কায়দায় গ্রেপ্তার করা হয়েছে। এতে জনগণের মৌলিক অধিকার চর্চায় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সরকার ধীরে ধীরে স্বৈরাচার হিসেবে আবির্ভূত হচ্ছে।’
সরকারি চাকরিজীবীদের মতো শ্রমিকদের সুবিধা না বাড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলেও পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার যে দাবি, তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সরকারের কঠোর সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘তৃণমূল পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতারা আধিপত্য বিস্তার করছেন। সামনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে না পারলে সরকার এবং নির্বাচন কমিশন উভয়ই ব্যর্থ বলে গণ্য হবে। বিগত সরকারের মতো আবারও দলীয়করণের নির্বাচন হলে এনসিপি রাজপথে নামবে।’
সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন