সংবাদ

প্রতি উপজেলায় একটি করে স্টেডিয়াম হবে : ক্রীড়ামন্ত্রী

জেআই জুয়েল, বরিশাল
জেআই জুয়েল, বরিশাল
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

প্রতি উপজেলায় একটি করে স্টেডিয়াম হবে : ক্রীড়ামন্ত্রী
ছবি : সংবাদ

বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত 'বিসিসি প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬'-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে শের-ই-বাংলা একাদশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ দলকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে শের-ই-বাংলা একাদশ।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে কাজ করছে সরকার। আগামী পাঁচ বছরে বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম এবং পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ নির্মাণ করবে।’

তিনি আরও আশা প্রকাশ করে বলেন, বরিশাল থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের মানসম্মত খেলোয়াড় তৈরি হবে এবং এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

সভাপতির বক্তব্যে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নগরবাসীর জন্য সুস্থ বিনোদন ও ক্রীড়া সংস্কৃতি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামকে কেন্দ্র করে নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।

পুরস্কার বিতরণ শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম ঘুরে দেখেন এবং এর অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের খোঁজ-খবর নেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ, বিসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন ও প্রশাসকের একান্ত সচিব মুশফিকুল হাসান মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

প্রতি উপজেলায় একটি করে স্টেডিয়াম হবে : ক্রীড়ামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত