কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাহাড়ি সন্ত্রাসী ‘রিদুয়ান বাহিনী’র সদস্য ও কথিত ডাকাত আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া জুম্মাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহিম বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকার মো. তৈয়ুবের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বাহারছড়ার উপকূলীয় ও পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাত চক্রের তৎপরতা চলে আসছে। এসব অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান জোরদারের অংশ হিসেবে পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রিদুয়ান বাহিনীর সদস্য আব্দুর রহিম জুম্মাপাড়া এলাকায় অবস্থান করছেন। পরে বাহারছড়া তদন্তকেন্দ্রের এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রহিম পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।
বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাইদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে কক্সবাজার আদালতে পাঠানো হবে।’
তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাহাড়ি সন্ত্রাসী, ডাকাত ও মানব পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। চক্রের অপর সদস্য রিদওয়ানকে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তাদের গোপন নেটওয়ার্ক ও অন্যান্য সহযোগীদের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন