সংবাদ

পোশাক কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক হাসপাতালে


প্রতিনিধি, নারায়নগঞ্জ
প্রতিনিধি, নারায়নগঞ্জ
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

পোশাক কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক হাসপাতালে
সোমবার রাতে পাড়াগাঁও এলাকায় ‘সিম গ্রুপ’-এর পোশাক কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় এয়ার কম্প্রেসার মেশিনে বিকট বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার।

সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার পাড়াগাঁও এলাকায় অবস্থিত ‘সিম গ্রুপ’-এর একটি পোশাক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাতে শ্রমিকেরা কারখানার এয়ার কম্প্রেসার কক্ষে কাজ করছিলেন। এ সময় হঠাৎ গ্যাসের চাপ অস্বাভাবিক বেড়ে গিয়ে কম্প্রেসার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা চার শ্রমিক মারাত্মক দগ্ধ হন। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ শ্রমিকেরা হলেন–ইসমাইল (৩০), কামরুল (৫৫), তপন (৩৮) ও নাইমুল (৩০)। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগ সূত্রে জানানো হয়েছে, দগ্ধ নাইমুলের শরীরের ৪২ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, ইসমাইলের ২০ শতাংশ ও তপনের ১২ শতাংশ পুড়ে গেছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, দগ্ধ নাইমুলের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তার অবস্থা আশঙ্কাজনক। বাকিদেরও জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিম গ্রুপের সংশ্লিষ্ট কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মেজর রেজাউল করিম বলেন, 'রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা এয়ার কম্প্রেসার মেশিনে আকস্মিক এ বিস্ফোরণ ঘটে। এতে আমাদের চারজন শ্রমিক আহত হন। কারখানার পক্ষ থেকে আহত শ্রমিকদের সর্বোচ্চ চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।'

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


পোশাক কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক হাসপাতালে

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় এয়ার কম্প্রেসার মেশিনে বিকট বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার।

সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার পাড়াগাঁও এলাকায় অবস্থিত ‘সিম গ্রুপ’-এর একটি পোশাক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাতে শ্রমিকেরা কারখানার এয়ার কম্প্রেসার কক্ষে কাজ করছিলেন। এ সময় হঠাৎ গ্যাসের চাপ অস্বাভাবিক বেড়ে গিয়ে কম্প্রেসার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা চার শ্রমিক মারাত্মক দগ্ধ হন। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ শ্রমিকেরা হলেন–ইসমাইল (৩০), কামরুল (৫৫), তপন (৩৮) ও নাইমুল (৩০)। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগ সূত্রে জানানো হয়েছে, দগ্ধ নাইমুলের শরীরের ৪২ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, ইসমাইলের ২০ শতাংশ ও তপনের ১২ শতাংশ পুড়ে গেছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, দগ্ধ নাইমুলের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তার অবস্থা আশঙ্কাজনক। বাকিদেরও জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিম গ্রুপের সংশ্লিষ্ট কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মেজর রেজাউল করিম বলেন, 'রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা এয়ার কম্প্রেসার মেশিনে আকস্মিক এ বিস্ফোরণ ঘটে। এতে আমাদের চারজন শ্রমিক আহত হন। কারখানার পক্ষ থেকে আহত শ্রমিকদের সর্বোচ্চ চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।'


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত