সংবাদ

পুলিশের গাড়ি ভাঙচুর–অগ্নিসংযোগ, বিজিবি সদস্য ও সাংবাদিক আহত

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

পুলিশের গাড়ি ভাঙচুর–অগ্নিসংযোগ, বিজিবি সদস্য ও সাংবাদিক আহত
ছবি : সংগৃহীত

শ্রমিক অসন্তোষের জেরে আজও উত্তপ্ত রয়েছে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ও দুটি মহাসড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে জেলার দেড় শতাধিক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া এক বিজিবি সদস্য ও গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ এবং চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা যৌথভাবে লাঠিপেটা ও ধাওয়া দিলে সংঘর্ষ বেধে যায়। আন্দোলনকারীদের ইটপাটকেলের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।

এর কিছু সময় পর, বেলা ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় আন্দোলনকারীদের উগ্রতা আরও বেড়ে যায়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একাধিক গাড়িতে ব্যাপক ভাঙচুর চালান এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। চরম উত্তেজনাকর এই পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে গেলে ‘সময় টিভি’র রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালানো হয়। এ সময় তাদের ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়। এর আগেও পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, “আজও শ্রমিকেরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। চলমান এই শ্রমিক আন্দোলনের কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেড় শতাধিক কারখানা আজ ছুটি দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, মহানগর পুলিশ এবং বিজিবি সদস্যরা যৌথভাবে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।”

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পুলিশের গাড়ি ভাঙচুর–অগ্নিসংযোগ, বিজিবি সদস্য ও সাংবাদিক আহত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত