সংবাদ

পালিয়ে থাকা চক্র ষড়যন্ত্র করছে : মোতাহের হোসেন


প্রতিনিধি, ময়মনসিংহ
প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

পালিয়ে থাকা চক্র ষড়যন্ত্র করছে : মোতাহের হোসেন
ছবি : সংবাদ

দেশবিরোধী ও পালিয়ে থাকা চক্র বিভিন্ন ইস্যু তৈরি করে দেশে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির গভীর ষড়যন্ত্র চালাচ্ছে–এমন মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মডা) চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন তালুকদার।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ৮ নম্বর ডৌহাখলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোতাহের হোসেন তালুকদার বলেন, ‘দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখতে প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলাকারীদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না।’

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালিমের উদ্বোধনের মধ্য দিয়ে এই কর্মী সম্মেলন শুরু হয়। গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সোহবান সুলতানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


পালিয়ে থাকা চক্র ষড়যন্ত্র করছে : মোতাহের হোসেন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

দেশবিরোধী ও পালিয়ে থাকা চক্র বিভিন্ন ইস্যু তৈরি করে দেশে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির গভীর ষড়যন্ত্র চালাচ্ছে–এমন মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মডা) চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন তালুকদার।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ৮ নম্বর ডৌহাখলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোতাহের হোসেন তালুকদার বলেন, ‘দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখতে প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলাকারীদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না।’

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালিমের উদ্বোধনের মধ্য দিয়ে এই কর্মী সম্মেলন শুরু হয়। গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সোহবান সুলতানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত