সংবাদ

দাবি না মানলে সাত দফা এক দফায় রূপ নেবে : শফিকুর রহমান

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৮:০১ এএম

দাবি না মানলে সাত দফা এক দফায় রূপ নেবে : শফিকুর রহমান
ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি ভালোয় ভালোয় না মানলে তা যেকোনো সময় সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে রূপান্তরিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘এই সাত দফা মেনে নিন, তাহলে এক দফার পাথর আপনাদের ওপর চাপবে না। কিন্তু সাত দফা যদি ভালোয় ভালোয় না মানেন, তবে সেই এক দফার পাথরের নিচে পিষ্ট হয়ে যাবেন।’

শনিবার রাত ১০টায় ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের তীব্র সমালোচনা করে জামায়াত আমীর বলেন, ‘ভোটের কৌশলে সরকার গঠন করে বিএনপি দাবি করছে ৫১ শতাংশ মানুষ তাদের ভোট দিয়েছে। অথচ অপর এক ভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-তে রায় দিয়েছিল। কিন্তু তারা দেশের ৭০ শতাংশ মানুষের প্রদত্ত রায়কে অপমানিত করেছে এবং সিদ্ধান্ত বাস্তবায়ন না করে নানা অজুহাত দাঁড় করাচ্ছে।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘সংসদ নির্বাচন যদি বৈধ হয়, তবে গণভোটও বৈধ। আর গণভোট যদি অবৈধ করা হয়, তাহলে সংসদ নির্বাচনও বৈধ হতে পারে না। এই দ্বিচারিতা আর জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ১১ দল মেনে নেবে না। সোজা আঙুলে কাজ না হলে কীভাবে আঙুল বাঁকা করতে হয় তা আমাদের জানা আছে।’

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা শান্ত বজায় রাখতে চাই। তবে জনগণের অধিকার কেড়ে নেওয়া হলে বিরোধী দল বসে আঙুল চুষবে না। সরকার যদি গণভোটে দেওয়া রায় না মানার জিদ ধরে থাকে, তবে কালকেই ঢাকা ঘেরাও কর্মসূচির আহ্বান জানানো হবে।’

ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, ডাকসুর ভিপি আখতার হোসেন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানসহ শীর্ষ নেতারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

দাবি না মানলে সাত দফা এক দফায় রূপ নেবে : শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত