সংবাদ

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন


প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
ছবি : সংবাদ

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হেলাল উদ্দিন, বাকাউল আবুল হাসেম, আবুল কালাম, শহীদুল হক, ইমরান খান, নজরুল ইসলাম জাহাঙ্গীরসহ অন্য মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।

বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানান। তারা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন কর্মসূচি শেষে বীর মুক্তিযোদ্ধারা রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হেলাল উদ্দিন, বাকাউল আবুল হাসেম, আবুল কালাম, শহীদুল হক, ইমরান খান, নজরুল ইসলাম জাহাঙ্গীরসহ অন্য মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।

বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানান। তারা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন কর্মসূচি শেষে বীর মুক্তিযোদ্ধারা রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত