সংবাদ

এক সপ্তাহে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ


প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম

এক সপ্তাহে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কম্বল, প্রসাধনসামগ্রী, জিন্স প্যান্ট, কফ সিরাপ ও বিভিন্ন খাদ্যপণ্য। ছবি : সংবাদ

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে এক সপ্তাহে ১ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৫০ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি জানায়, ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, মাসিলা, হিজলী ও আন্দুলিয়া বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—৯২২ পিস শাড়ি, ৪৭৫ পিস চাদর, ৪৫টি জিন্স প্যান্ট, ৭টি থ্রি-পিস ও টু-পিস, ৫১৮টি কম্বল, ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেনসিডিল জাতীয় কফ সিরাপ (উইনসেরেক্স), সাড়ে ৬ কেজি জিরা, ৯৭ প্যাকেট ফুসকা, ১৭ কেজি কিসমিস, ১ হাজার ২৩৯ পিস বিভিন্ন ধরনের চকলেট, ৮ হাজার ৮৭১ পিস বিভিন্ন প্রকার প্রসাধনসামগ্রী (কসমেটিকস), ৪৩ প্যাকেট কীটনাশক এবং বিপুল পরিমাণ সনপাপড়ি, আমসত্ত্ব ও চাটনি। জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট বাজারমূল্য ১ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৫০ টাকা।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান চক্রকে দমনে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের কড়া নজরদারি ও আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


এক সপ্তাহে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে এক সপ্তাহে ১ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৫০ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি জানায়, ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, মাসিলা, হিজলী ও আন্দুলিয়া বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—৯২২ পিস শাড়ি, ৪৭৫ পিস চাদর, ৪৫টি জিন্স প্যান্ট, ৭টি থ্রি-পিস ও টু-পিস, ৫১৮টি কম্বল, ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেনসিডিল জাতীয় কফ সিরাপ (উইনসেরেক্স), সাড়ে ৬ কেজি জিরা, ৯৭ প্যাকেট ফুসকা, ১৭ কেজি কিসমিস, ১ হাজার ২৩৯ পিস বিভিন্ন ধরনের চকলেট, ৮ হাজার ৮৭১ পিস বিভিন্ন প্রকার প্রসাধনসামগ্রী (কসমেটিকস), ৪৩ প্যাকেট কীটনাশক এবং বিপুল পরিমাণ সনপাপড়ি, আমসত্ত্ব ও চাটনি। জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট বাজারমূল্য ১ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৫০ টাকা।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান চক্রকে দমনে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের কড়া নজরদারি ও আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।’


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত