রংপুরের গংগাচড়ায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আকতার। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো. আরিফ মাহফুজের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান, গংগাচড়া মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আখীর মিঞা, গংগাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং দাখিল, আলিম ও ফাজিল মাদরাসার প্রধানেরা।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আসন্ন পাবলিক পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ না দেওয়া, অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে নিয়মিত অনুপ্রেরণামূলক (মোটিভেশনাল) ক্লাস আয়োজনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমেই শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন