সংবাদ

সীমান্তে নিরাপত্তা বাড়াতে নতুন বিওপির উদ্বোধন

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

সীমান্তে নিরাপত্তা বাড়াতে নতুন বিওপির উদ্বোধন
বিওপিটির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের।

নওগাঁ সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপন করা হয়েছে।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জেলার সাপাহার উপজেলার নব আদাতলা নামক স্থানে বিওপিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের।

এ সময় বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল কামাল হোসেন এবং ১৬ ব্যাটালিয়ন নওগাঁ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের সাংবাদিকদের বলেন, ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে পাহারা দিচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নবস্থাপিত নব আদাতলা বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে। সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের মাধ্যমে বিজিবি জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। আশা করি, এই নতুন বিওপি স্থাপনের মাধ্যমে সীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মাদক ও মানবপাচার এবং পুশইনসহ অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সীমান্তে নিরাপত্তা বাড়াতে নতুন বিওপির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত