টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে মুখ থেঁতলে যাওয়া সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাতে হাসপাতালে গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
হাসপাতালে শিশুটির পাশে প্রায় ২০ মিনিট অবস্থান করেন প্রতিমন্ত্রী। তিনি শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন। শিশুটির চিকিৎসা খরচের সম্পূর্ণ দায়ভার আগেই নিয়েছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি শারীরিক মানসিক ক্ষতি কাটিয়ে উঠতে সময় নিলেও আশঙ্কামুক্ত।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সন্ধ্যায় টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার বড় কালীবাড়ি মার্কেটের সিঁড়িতে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। শিশুটি বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে আঘাত করে মুখ থেঁতলে দেয়। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা হলে ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিপ্লবকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন