সংবাদ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান


নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ছবি : সংবাদ

কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে তেজস্ক্রিয় জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ গাড়ি বহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।

এর আগে রাতে বাংলাদেশ সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে পাবনার উদ্দেশ্যে রওনা হয় চালানটি। পরিবহনকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো রুট জুড়েই নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এটি ইউরেনিয়ামের পঞ্চম চালান। গত ৩ অক্টোবর থেকে প্রথম ইউনিটের অতিরিক্ত এবং দ্বিতীয় ইউনিটের জন্য পর্যায়ক্রমে ইউরেনিয়ামের সরবরাহ আসা শুরু হয়। সর্বশেষ গত ৩১ অক্টোবর চতুর্থ চালানটি সফলভাবে বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে তেজস্ক্রিয় জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ গাড়ি বহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।

এর আগে রাতে বাংলাদেশ সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে পাবনার উদ্দেশ্যে রওনা হয় চালানটি। পরিবহনকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো রুট জুড়েই নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এটি ইউরেনিয়ামের পঞ্চম চালান। গত ৩ অক্টোবর থেকে প্রথম ইউনিটের অতিরিক্ত এবং দ্বিতীয় ইউনিটের জন্য পর্যায়ক্রমে ইউরেনিয়ামের সরবরাহ আসা শুরু হয়। সর্বশেষ গত ৩১ অক্টোবর চতুর্থ চালানটি সফলভাবে বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত