সংবাদ

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪


প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪
ছবি : সংবাদ

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার শিমুলতলী এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে যাওয়ার পথে জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অটোরিকশাকে সজোরে চাপা দেয়।

এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায়। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের মধ্যে রয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা এবং তাঁদের আট মাস বয়সী শিশু সন্তান রিফা। তবে নিহত চতুর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার শিমুলতলী এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে যাওয়ার পথে জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অটোরিকশাকে সজোরে চাপা দেয়।

এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায়। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের মধ্যে রয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা এবং তাঁদের আট মাস বয়সী শিশু সন্তান রিফা। তবে নিহত চতুর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত