সংবাদ

টাঙ্গাইলে লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন, বাঁচল হাজারো যাত্রী


প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

টাঙ্গাইলে লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন, বাঁচল হাজারো যাত্রী
ছবি : সংবাদ

টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে দ্রুতগামী একটি ট্রেন থামিয়ে দিয়েছেন রেলওয়ের এক গেটম্যান। এর ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি বালুবাহী ট্রাক এবং প্রাণে বেঁচেছেন ট্রেনটির হাজারো যাত্রী। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে জেলার কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকার রেলক্রসিংয়ে এই রোমাঞ্চকর ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা সেতু পার হয়ে আসা একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় আনলোড করতে যাওয়ার সময় রেলক্রসিংয়ে ওঠে। ঠিক সে মুহূর্তে ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে গিয়ে সেটি রেললাইনের ওপর অচল হয়ে পড়ে। একই সময়ে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল। ট্রাক আটকে থাকার বিষয়টি টের পেয়ে সল্লা রেলওয়ে গেটম্যান মিজান স্থানীয়দের সহযোগিতায় দ্রুত এগিয়ে গিয়ে লাল পতাকা উড়িয়ে সংকেত দেন। সংকেত দেখে চালক সময়মতো ট্রেনটি থামিয়ে দিতে সক্ষম হন। 

পরবর্তীতে অন্য একটি ট্রাক দিয়ে দুর্ঘটনাকবলিত যানটিকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হলে সল্লা বাসস্ট্যান্ডের কাছে থাকা একটি ভেকু (খননযন্ত্র) এনে ধাক্কা দিয়ে ট্রাকটিকে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়। ট্রাক সরানোর পর দুপুর ১২টার দিকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়। ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন গেটম্যান মিজান। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


টাঙ্গাইলে লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন, বাঁচল হাজারো যাত্রী

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে দ্রুতগামী একটি ট্রেন থামিয়ে দিয়েছেন রেলওয়ের এক গেটম্যান। এর ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি বালুবাহী ট্রাক এবং প্রাণে বেঁচেছেন ট্রেনটির হাজারো যাত্রী। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে জেলার কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকার রেলক্রসিংয়ে এই রোমাঞ্চকর ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা সেতু পার হয়ে আসা একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় আনলোড করতে যাওয়ার সময় রেলক্রসিংয়ে ওঠে। ঠিক সে মুহূর্তে ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে গিয়ে সেটি রেললাইনের ওপর অচল হয়ে পড়ে। একই সময়ে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল। ট্রাক আটকে থাকার বিষয়টি টের পেয়ে সল্লা রেলওয়ে গেটম্যান মিজান স্থানীয়দের সহযোগিতায় দ্রুত এগিয়ে গিয়ে লাল পতাকা উড়িয়ে সংকেত দেন। সংকেত দেখে চালক সময়মতো ট্রেনটি থামিয়ে দিতে সক্ষম হন। 

পরবর্তীতে অন্য একটি ট্রাক দিয়ে দুর্ঘটনাকবলিত যানটিকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হলে সল্লা বাসস্ট্যান্ডের কাছে থাকা একটি ভেকু (খননযন্ত্র) এনে ধাক্কা দিয়ে ট্রাকটিকে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়। ট্রাক সরানোর পর দুপুর ১২টার দিকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়। ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন গেটম্যান মিজান। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত