সংবাদ

টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে ৯ জন উদ্ধার


প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে ৯ জন উদ্ধার
ছবি : সংবাদ

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের প্রস্তুতিকালে ৯ জনকে উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন কিশোর-কিশোরী রয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের ১০ থেকে ১৫ সদস্য নৌকায় করে সাগরের দিকে পালিয়ে যায়।

শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ লম্বরীর নৌ-ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যায় সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে ধাওয়া করা হলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং অন্যরা কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও উখিয়া উপজেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, তাদের জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বিজিবি অধিনায়ক বলেন, ‘মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাচারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে ৯ জন উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের প্রস্তুতিকালে ৯ জনকে উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন কিশোর-কিশোরী রয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের ১০ থেকে ১৫ সদস্য নৌকায় করে সাগরের দিকে পালিয়ে যায়।

শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ লম্বরীর নৌ-ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যায় সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে ধাওয়া করা হলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং অন্যরা কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও উখিয়া উপজেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, তাদের জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বিজিবি অধিনায়ক বলেন, ‘মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাচারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।’


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত