সংবাদ

ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু


প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
ছবি : সংবাদ

রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুরে বসতবাড়ির পেছনের ডোবার পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা মধু বিশ্বাস। তিনি বহরপুর বাজারের সুপরিচিত চটপটি ও বাদাম বিক্রেতা। তাদের বাসা বহরপুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন বহরপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে অবস্থিত।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটি বসতবাড়ির পেছনে খেলাধুলা করার সময় সবার অজান্তে অসাবধানতাবশত পেছনের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হলেও পানিতে ডুবে তার মৃত্যু নিশ্চিত হয়।

এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুরে বসতবাড়ির পেছনের ডোবার পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা মধু বিশ্বাস। তিনি বহরপুর বাজারের সুপরিচিত চটপটি ও বাদাম বিক্রেতা। তাদের বাসা বহরপুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন বহরপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে অবস্থিত।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটি বসতবাড়ির পেছনে খেলাধুলা করার সময় সবার অজান্তে অসাবধানতাবশত পেছনের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হলেও পানিতে ডুবে তার মৃত্যু নিশ্চিত হয়।

এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত