সংবাদ

‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে’
ছবি : সংবাদ

বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছর ইতিহাসকে ধামাচাপা দিয়ে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এখন নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস পৌঁছে দেওয়া বর্তমান সরকারের দায়িত্ব।

র‌বিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে এমডিসি মডেল ইনস্টিটিউট মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জ্ঞান প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আমিনুল হকের নিজস্ব উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আমিনুল হক বলেন, ‘আমরা চাই মুক্তিযুদ্ধের আগের ও পরের সব ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীরা সঠিক তথ্য জানুক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্ম হয়নি। তাদের অনেকের মতো আমিও মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করিনি। তাই পাঠ্যপুস্তক ও ইতিহাস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে।’

মুক্তিযুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের সাহসী ভূমিকার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। বর্তমান সরকারও সংবাদমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ রয়েছে। তবে সমালোচনার পাশাপাশি মিথ্যাচার ও অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।’

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন, ‘মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না, আর সত্য কখনো গোপন থাকে না। সত্য একদিন না একদিন প্রতিষ্ঠিত হবেই।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু।

আয়োজকেরা জানান, পল্লবী ও রূপনগরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি: দুটি বিভাগে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সম্মিলিতভাবে প্রথম স্থান অর্জন করে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে’

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত