ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি স্থানে হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ ও শিক্ষার্থীরা। ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেট ভবনসহ আরও কয়েকটি স্থানে হাতবোমাগুলো ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান জানান, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান এবং পরে পুলিশে খবর দেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, ক্যাম্পাসের কয়েকটি জায়গায় হাতবোমা বিস্ফোরণের তথ্য নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন জানান, নীলক্ষেত মোড় থেকে আরও একজনকে আটক করা হয়েছে। আটক তিনজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এবং ক্যাম্পাসে নজরদারি বাড়ানো হয়েছে।
বিস্ফোরণের স্থানগুলোর মধ্যে রয়েছে টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচ, সিনেট ভবন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় এবং নীলক্ষেত তোরণের কাছে।
শাহবাগ থানা পুলিশ আটক তিনজনের নাম জানিয়েছে। তারা হলেন—নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া এলাকার রেজাউল করিম (৪২), রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার খুটিপাড়া এলাকার সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া এলাকার নাজমুস সাদ (৩৩)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ-গুলশান জানান, নীলক্ষেত এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে রিকশাযোগে এসে কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন