সংবাদ

শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদন: আইনি ভিত্তি ও সত্যতা যাচাই চলছে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদন: আইনি ভিত্তি ও সত্যতা যাচাই চলছে
ছবি : সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নতুন পাসপোর্টের আবেদন সংক্রান্ত খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি খতিয়ে দেখছে সরকার।

এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট সকল আইন-কানুন পর্যালোচনা করছে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

​ব্রিফিংকালে এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এর আইনগত ভিত্তি কি আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না; ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইন-কানুন সব দেখে তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নিবে।"

​পলাতক আসামির প্রত্যর্পণ বিষয়ে সরকারের অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, "তবে Prima facie case হিসেবে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সাথে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।"

​এদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক ঘটনার বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, "পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মাঝে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে, প্রতিহত করছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদন: আইনি ভিত্তি ও সত্যতা যাচাই চলছে

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত