সংবাদ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গতি: চালু হচ্ছে বে টার্মিনালের প্রথম টার্মিনাল

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গতি: চালু হচ্ছে বে টার্মিনালের প্রথম টার্মিনাল
ছবি : সংবাদ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে দ্রুত এগিয়ে চলেছে মেগা প্রকল্প ‘বে টার্মিনাল’। তিনটি টার্মিনাল নিয়ে পরিকল্পিত এই প্রকল্পের প্রথম টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পেতে সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘পিএসএ’ (PSA)-এর সঙ্গে ইতোমধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ২০৩০ সালের মধ্যে প্রথম টার্মিনালটি চালু করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বে টার্মিনালের থ্রিডি সিমুলেশন বা ডিজিটাল মডেল তৈরির কাজ চলছে। এ কাজ সম্পন্ন হওয়ার পর প্রকল্পের প্রথম পর্যায়ে প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে ব্রেক ওয়াটার, প্রবেশপথের নেভিগেশন চ্যানেল এবং প্রয়োজনীয় মূল অবকাঠামো নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, থ্রিডি সিমুলেশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরপরই টেন্ডার ডকুমেন্ট তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে নেভিগেশন চ্যানেল ও ব্রেক ওয়াটার নির্মাণের প্রক্রিয়াও শুরু হবে। এসব অবকাঠামো নির্মাণের জন্য বিশ্বব্যাংক ইতোমধ্যে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।

পরিকল্পনা অনুযায়ী, নেভিগেশন চ্যানেল ও ব্রেক ওয়াটার নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজে। অন্যদিকে, দায়িত্বপ্রাপ্ত বিদেশি প্রতিষ্ঠান টার্মিনাল নির্মাণ, হ্যান্ডলিং সরঞ্জাম স্থাপন এবং নির্ধারিত মেয়াদে তা পরিচালনার দায়িত্ব পালন করবে। 

পতেঙ্গা ও উত্তর হালিশহর এলাকার সমুদ্র উপকূল ঘেঁষে প্রায় আড়াই হাজার একর জমিতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে এই মেগা প্রকল্প। প্রস্তাবিত তিনটি টার্মিনালের মধ্যে একটি হবে মাল্টিপারপাস টার্মিনাল - যেখানে কন্টেইনারের পাশাপাশি খোলা পণ্যও (বাল্ক কার্গো) হ্যান্ডলিং করা যাবে। বাকি দুটি হবে সুনির্দিষ্ট কন্টেইনার টার্মিনাল। প্রথম টার্মিনাল পরিচালনায় পিএসএ-এর সঙ্গে সমঝোতার পাশাপাশি অন্য দুটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় একাধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের প্রবল আগ্রহ রয়েছে।

সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বে টার্মিনালের প্রথম টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে সিঙ্গাপুরের পিএসএ-এর সঙ্গে আগামী তিন থেকে চার মাসের মধ্যেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

যোগ হবে নতুন সম্ভাবনার মাত্রা:

সংশ্লিষ্টদের মতে, বে টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বর্তমানে বন্দরের চ্যানেলের গভীরতা সীমিত হওয়ায় বড় জাহাজের প্রবেশ ও বহির্গমন পুরোপুরি জোয়ারের ওপর নির্ভরশীল। তবে বে টার্মিনালে নেভিগেশন চ্যানেলের গভীরতা বৃদ্ধি করায় ভাটার সময়ও জেটিতে সরাসরি জাহাজ ভেড়ানোর সুযোগ তৈরি হবে।

প্রকল্পের ব্লু-প্রিন্ট অনুযায়ী, ৮০০ থেকে ১২০০ মিটার প্রস্থের চ্যানেল দিয়ে ১২ মিটার ড্রাফট এবং ২৮০ মিটার দৈর্ঘ্যের জাহাজ চলাচল করতে পারবে। এমনকি একসঙ্গে প্রায় ছয় হাজার কন্টেইনার বহনে সক্ষম মাদার ভেসেল বা বড় জাহাজও এই টার্মিনালে অনায়াসে ভিড়তে পারবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে ১০ মিটার ড্রাফট ও ২০০ মিটারের বেশি দৈর্ঘ্যের বড় জাহাজ চলাচলে নানা সীমাবদ্ধতা রয়েছে। বে টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক নৌবাণিজ্যে বড় জাহাজ ব্যবহারের এই সুযোগ দেশের সামগ্রিক পণ্য পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে।

বর্তমানে চট্টগ্রাম বন্দরে বছরে প্রায় ৩৪ লাখ টিইইউএস (TEUs) কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। বে টার্মিনাল পুরোপুরি চালু হলে অতিরিক্ত সক্ষমতা হিসেবে আরও ৩০ লাখ থেকে ৫০ লাখ টিইইউএস পর্যন্ত কন্টেইনার হ্যান্ডলিংশের নতুন সুযোগ সৃষ্টি হবে।

বন্দর ব্যবহারকারীরা বলছেন, আধুনিক অবকাঠামো, গভীর নেভিগেশন চ্যানেল এবং আন্তর্জাতিক অপারেটরের দক্ষ অংশগ্রহণের সমন্বয়ে বে টার্মিনাল দেশের সমুদ্রবন্দর ব্যবস্থাপনা ও বৈদেশিক বাণিজ্যে এক নতুন ও আধুনিক মাত্রা যোগ করবে। আগামী কয়েক দশকের দেশের বর্ধিত অর্থনৈতিক চাহিদা মেটাতে এবং আন্তর্জাতিক নৌবাণিজ্যে টেকসই গতিশীলতা আনতে এই মেগা প্রকল্প অগ্রণী ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গতি: চালু হচ্ছে বে টার্মিনালের প্রথম টার্মিনাল

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত