সংবাদ

ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল বাসে আগুন


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল বাসে আগুন
ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন

রাজধানীর ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ঢাকায় দুই দিনে এ নিয়ে তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটল।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পায় ভাটারা থানা পুলিশ।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভাটারা থানার এসআই দেবাশিস রায় জানান, আগুনের খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।

একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে।

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে।’

উল্লেখ্য, ঢাকায় শনিবার (৭ নভেম্বর) রাতে দুটি বাসে আগুন দেওয়া হয়। সেদিন রাত ১০টার দিকে মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এবং এর ঘণ্টা তিনেক পরে মহাখালী বাস টার্মিনালে সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। 

রোববার ঢাকা মহানগর পুলিশের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল বাসে আগুন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ঢাকায় দুই দিনে এ নিয়ে তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটল।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পায় ভাটারা থানা পুলিশ।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভাটারা থানার এসআই দেবাশিস রায় জানান, আগুনের খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।

একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে।

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে।’

উল্লেখ্য, ঢাকায় শনিবার (৭ নভেম্বর) রাতে দুটি বাসে আগুন দেওয়া হয়। সেদিন রাত ১০টার দিকে মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এবং এর ঘণ্টা তিনেক পরে মহাখালী বাস টার্মিনালে সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। 

রোববার ঢাকা মহানগর পুলিশের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হচ্ছে।



সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত