জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইউনুস আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং দণ্ডের পুরো অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারেরচর এলাকার গাজী রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ও আসামির বাড়ি একই গ্রামে হওয়ার সুবাদে বিভিন্ন সময় যাতায়াতের পথে ইউনুস তাকে কুপ্রস্তাব দিতেন এবং প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন। তরুণী বিষয়টি তার বাবা-মাকে জানালে তারা ইউনুসের অভিভাবকদের বিষয়টি অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুস আরও আক্রোশ পোষণ করেন।
এরই জেরে ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওই তরুণী বাড়ির টিউবওয়েল পাড়ে পানি আনতে গেলে আগে থেকে ওত পেতে থাকা ইউনুস পেছন থেকে তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি স্থানে নিয়ে যান এবং ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
ঘটনার কয়েক দিন পর ওই তরুণী বাদী হয়ে একই বছরের ২৯ সেপ্টেম্বর জামালপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রপক্ষ থেকে মোট সাতজন সাক্ষী উপস্থাপন করা হয়। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও আইনি প্রক্রিয়া পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) ফজলুল হক রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, বিজ্ঞ আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজে অপরাধ দমনে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন