সংবাদ

প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা দ্বিগুণ করার পরামর্শ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা দ্বিগুণ করার পরামর্শ
ছ‌বি: প্রতীকী (এআই)
  • নতুন সঞ্চালন লাইন নির্মাণের তুলনায় বিদ্যমান অবকাঠামো উন্নয়নে ব্যয় ৮০ শতাংশ পর্যন্ত কম হতে পারে

বিদ্যমান সঞ্চালন লাইনের অবকাঠামোতে উন্নত প্রযুক্তির তার ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ দ্বিগুণ করতে পারে বাংলাদেশ। এতে খরচ ও সময় কম লাগবে।

নতুন সঞ্চালন অবকাঠামো তৈরিতে ব্যয় এর চেয়ে অনেক বেশি হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রকি মাউন্টেন ইনস্টিটিউটের (আরএমআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে একটি সঞ্চালন লাইনে এই প্রযুক্তি ব্যবহার করে সফল হয়েছে। তবে প্রতিবেদনে উক্ত সঞ্চালন লাইনের নাম উল্লেখ করেনি আরএমআই।

লকিং ইন প্রসপারিটি: টেন প্র্যাকটিক্যাল, এভিডেন্স-ব্যাকড অ্যাকশনস টুওয়ার্ড অ্যাফোর্ডেবল, রিলায়েবল অ্যান্ড সিকিউর পাওয়ার সিস্টেমস শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত তারের পরিবর্তে উন্নত উপকরণে তৈরি পরিবাহী তার ব্যবহার করলে বিদ্যমান সঞ্চালন লাইনে বেশি বিদ্যুৎ পরিবহন করা যায়। ফলে নতুন লাইন নির্মাণ ছাড়াই বিদ্যুৎ সঞ্চালনের সক্ষমতা বাড়ানো সম্ভব।

প্রতিবেদনের হিসাবে, উন্নত সঞ্চালন প্রযুক্তি ব্যবহার করে প্রতি মেগাওয়াট সক্ষমতা বাড়াতে খরচ হতে পারে ৬০ হাজার থেকে ৭০ হাজার মার্কিন ডলার। অন্যদিকে, নতুন সঞ্চালন অবকাঠামো নির্মাণে একই পরিমাণ সক্ষমতার জন্য ব্যয় হতে পারে ৩ লাখ থেকে ৬ লাখ মার্কিন ডলার। অর্থাৎ নতুন অবকাঠামো নির্মাণের তুলনায় এ প্রযুক্তিতে খরচ অনেক কম হতে পারে।

এ ধরনের প্রযুক্তি সাধারণত ছয় থেকে ১৮ মাসের মধ্যে স্থাপন করা সম্ভব। নতুন সঞ্চালন লাইন নির্মাণের তুলনায় এতে জমি অধিগ্রহণ, অনুমোদন ও নির্মাণকাজও কম প্রয়োজন হয়।

আরএমআই বলছে, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ অবস্থায় উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহের সক্ষমতা বাড়ানো জরুরি। বিদ্যমান সঞ্চালন লাইনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে নতুন লাইন নির্মাণের চাপ কমতে পারে। একই সঙ্গে সঞ্চালনব্যবস্থার বিভিন্ন বাধা দূর করাও সহজ হতে পারে।

আরএমআই নীতিনির্ধারক ও গ্রিড পরিচালনাকারী সংস্থাগুলোকে সঞ্চালনব্যবস্থার দুর্বল জায়গাগুলো চিহ্নিত করার পরামর্শ দিয়েছে। যেসব লাইনে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সবচেয়ে বেশি সক্ষমতা বাড়ানো সম্ভব, সেগুলোকে অগ্রাধিকার দিতে বলেছে সংস্থাটি। নিয়মিত পরিকল্পনায় যুক্ত করার আগে গুরুত্বপূর্ণ কিছু লাইনে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি ব্যবহারেরও সুপারিশ করা হয়েছে।

১৫টি দেশের ২০টি উদাহরণ বিশ্লেষণ করে তৈরি প্রতিবেদনটিতে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলোর জন্য ১০টি পদক্ষেপের কথা বলা হয়েছে।

এর মধ্যে রয়েছে বিদ্যুতের চাহিদা ও জ্বালানির দাম বিবেচনায় নমনীয় পরিকল্পনা, জ্বালানি-সাশ্রয়ী শীতাতপনিয়ন্ত্রণব্যবস্থা, বৈদ্যুতিক যানবাহন, বিদ্যুতের চাহিদা ব্যবস্থাপনা, ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ, গ্রিডের স্থিতিশীলতা বাড়ানো, উন্নত সঞ্চালন প্রযুক্তি, বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ এবং বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রাখা।

বিশ্বে পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির দ্রুত বিস্তারের তথ্যও তুলে ধরেছে প্রতিবেদনটি। এতে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বে সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ৩ টেরাওয়াটে পৌঁছেছে। শুধু ওই বছরেই নতুন করে ৬৬০ গিগাওয়াট সক্ষমতা যুক্ত হয়েছে।

অন্যদিকে, ২০২১ সালের তুলনায় ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণের সক্ষমতা ১১ গুণ বেড়ে প্রায় ৩০০ গিগাওয়াট হয়েছে।

বিভিন্ন দেশের উদাহরণও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। ব্রাজিলে বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় এখন প্রায় ৯০ লাখ গ্রাহক ইউনিট রয়েছে। গ্রেট ব্রিটেনে বিদ্যুৎ সংযোগের নিয়ম সংস্কারের ফলে প্রকল্পের অপেক্ষমাণ তালিকা প্রায় ৬০ শতাংশ কমেছে। পুয়ের্তো রিকোয় এক লাখ ১০ হাজারের বেশি ব্যাটারি সমন্বয় করে পরিচালিত একটি ভার্চ্যুয়াল বিদ্যুৎকেন্দ্র ঝুঁকিপূর্ণ ১৮ দিনে জরুরি বিদ্যুৎ মজুত বজায় রাখতে সহায়তা করেছে। আর কলম্বিয়ায় উন্নত সঞ্চালন প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান লাইনে অতিরিক্ত ৩০০ মেগাওয়াটের বেশি সক্ষমতা যুক্ত হয়েছে।

প্রতিবেদনে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও সতর্ক করা হয়েছে। এতে বলা হয়েছে, এখন নেওয়া জ্বালানিসংক্রান্ত সিদ্ধান্ত একটি দেশকে কয়েক দশক ধরে ব্যয়বহুল ব্যবস্থার ওপর নির্ভরশীল করে রাখতে পারে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ চুক্তির মেয়াদ সাধারণত ১০ থেকে ২০ বছর। আর গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ৩০ থেকে ৫০ বছর পর্যন্ত চালু থাকতে পারে।

এ পরিস্থিতিতে গ্রিডের দক্ষতা বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগের পরামর্শ দিয়েছে আরএমআই। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার ঝুঁকি কমানোর পাশাপাশি বিদ্যুতের দাম সাশ্রয়ী রাখা ও সরবরাহ নির্ভরযোগ্য করা সম্ভব হতে পারে।

তবে বাংলাদেশের যে সঞ্চালন লাইনের সক্ষমতা দ্বিগুণ করার কথা প্রতিবেদনে বলা হয়েছে, সেটির অবস্থান, প্রকল্পের ব্যয়, বাস্তবায়নের সময়সীমা কিংবা প্রযুক্তিগত বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১ সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করেছে আরএমআই। সংস্থাটির বিদ্যুৎ কর্মসূচির ব্যবস্থাপনা পরিচালক মার্ক ডাইসন বলেন, “আজ নেওয়া বাস্তবসম্মত পদক্ষেপ বিদ্যুতের খরচ কমাতে, সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে পারে। অনেক ক্ষেত্রে এ জন্য বছরের পর বছর নয়, কয়েক মাসই যথেষ্ট।”

তিনি আরও বলেন, “অগ্রগতির জন্য নিখুঁত পূর্বাভাসের প্রয়োজন নেই। অনিশ্চয়তা কোনোভাবেই স্থবির হয়ে থাকার কারণ হতে পারে না।”

প্রতিবেদনে বলা হয়েছে, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে তা ভবিষ্যতের বড় বিনিয়োগের ভিত্তি তৈরি করবে। এর মাধ্যমে বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণ, অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানো সম্ভব হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা দ্বিগুণ করার পরামর্শ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত