সংবাদ

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন


প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন
ছবি: সংবাদ

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁন ফরিদপুরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক সোহেল রানা।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


ফরিদপুরে পার্ক করা বাসে আগুন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁন ফরিদপুরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক সোহেল রানা।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত