উপজেলা পর্যায়ে ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসারের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের প্রতিটির জন্য তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে পদের সংখ্যা দাঁড়াবে ১১ হাজার ৮৮০টি।
সংসদে প্রতিমন্ত্রী জানান, ১০টি ক্রীড়া ইভেন্ট নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। এতে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরেরা অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট।
সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী জানতে চান, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে।
জবাবে আমিনুল হক বলেন, তরুণদের সুস্থ জীবনযাপন এবং খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
এই পরিকল্পনার আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ তৈরিতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন