সংবাদ

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত


প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত
ছবি : সংবাদ

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাকিব মিয়া বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের একটি খেলাকে কেন্দ্র করে বক্তারপুর ও কদুপুর গ্রামের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কদুপুর গ্রামের অন্তত তিনজন আহত হন। এর মধ্যে রাকিব মিয়ার আঘাত গুরুতর হওয়ায় তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার মৃত্যু হয়।

সংঘর্ষের এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি, তবে মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাকিব মিয়া বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের একটি খেলাকে কেন্দ্র করে বক্তারপুর ও কদুপুর গ্রামের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কদুপুর গ্রামের অন্তত তিনজন আহত হন। এর মধ্যে রাকিব মিয়ার আঘাত গুরুতর হওয়ায় তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার মৃত্যু হয়।

সংঘর্ষের এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি, তবে মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত