নওগাঁর মহাদেবপুর উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে পুরোনো দলিল তল্লাশি ও জাবেদা নকল সরবরাহের নামে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কার্যালয়ের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে এই দুর্নীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম গ্রামের রায়হান নামের এক যুবক মহাদেবপুর সাবরেজিস্ট্রার কার্যালয়ে পুরোনো দলিল খুঁজতে যান। ওই অফিসের নকলনবিশ আবু বকর সিদ্দিক দলিলটি খুঁজে দেওয়ার দায়িত্ব নেন এবং প্রতি বছর খোঁজার কথা বলে তিন শ টাকা অগ্রিম নেন। পরে অফিস থেকে ইনডেক্স খুঁজে দলিলটির তথ্য বের করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুবক একটি দলিলের জাবেদা নকল তুলতে গেলে নকলনবিশ আতিকুর রহমান (বড়) জাবেদা নকল সরবরাহের জন্য দুই হাজার দুই শ টাকা দাবি করেন। নির্ধারিত সময়ে তিনি সেটি সরবরাহ করলেও জাবেদা নকলের পেছনের পাতায় জাবেদা বাবদ মোট চার শ ৯০ টাকা নেওয়া হয়েছে বলে সরকারি সিলমোহরে লেখা ছিল।
এ বিষয়ে এক সাংবাদিক তথ্য অধিকার আইনে জানতে চান, তল্লাশি ও জাবেদা নকল বাবদ কত টাকা করে নেওয়া হয়। সাবরেজিস্ট্রার জবাবে জানান, তল্লাশি ফি কুড়ি টাকা করে নেওয়া হয় এবং সে টাকা চালানে জমা দেওয়া হয়। আর জাবেদা নকল বাবদ বিভিন্ন দলিলে বিভিন্ন রকমের খরচ নেওয়া হয়, যা আইনে নির্ধারিত রয়েছে। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে সম্প্রতি বদলি হওয়া সাবরেজিস্ট্রার রফিকুল ইসলাম বলেন, সমঝোতার ভিত্তিতে অনেক কিছু হতে পারে, তবে অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিটি দলিলের জাবেদা নকল সরবরাহের আগে ইনডেক্স তল্লাশি করে নিশ্চিত হতে হয় এবং এর জন্য সরকারি খাতে কুড়ি টাকা জমা হয়। কিন্তু পুরোনো দলিল তল্লাশির নামে যে তিন শ টাকা করে নেওয়া হয়, তার এক টাকাও সরকারি কোষাগারে জমা হয় না। প্রতিবছর হাজার হাজার দলিল তল্লাশির নামে লাখ লাখ টাকা সম্পূর্ণ আত্মসাৎ করা হয়। এছাড়া জাবেদা নকলের অতিরিক্ত টাকাও আত্মসাৎ করা হয়। এই অনিয়মের সঙ্গে ওই কার্যালয়ে কর্মরত নকলনবিশেরাও জড়িত। মোট ৩৫ জন নকলনবিশের নেতৃত্ব দেন আতিকুর রহমান (বড়) ও আবু বকর সিদ্দিক।
রেজিস্ট্রিকৃত দলিল থেকে বালাম বইয়ে নকল করা তাদের মূল কাজ হলেও তল্লাশি ও জাবেদা নকল বাবদ অবৈধভাবে নেওয়া টাকা দিনশেষে ভাগবাটোয়ারা করে নেন তাঁরা। অফিসের কেউ এর প্রতিবাদ করলে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়। আতিকুর রহমান কোনো বালাম বই না লিখলেও ভুয়া বিল উত্তোলন করেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, এই সিন্ডিকেটের তৎপরতা বন্ধ করে সরকারি মূল্যে সাধারণ জনগণের সেবা নিশ্চিত করা এবং এদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে আতিকুর রহমান দাবি করেন, তারা কোনো অতিরিক্ত টাকা গ্রহণ করেন না এবং সাবরেজিস্ট্রারের নির্দেশমতেই তিনি অন্যান্য কাজ করে থাকেন। পুরোনো দলিল তল্লাশির তিন শ টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার কথা স্বীকার করেন আবু বকর সিদ্দিক।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি মহাদেবপুরের আগের সাবরেজিস্ট্রার রফিকুল ইসলামকে বদলি করার পর আত্রাই উপজেলার সাবরেজিস্ট্রার মিজাজুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তার ব্যবহৃত মোবাইল নম্বরে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফোন রিসিভ করেননি নওগাঁ জেলা রেজিস্টার সাইফুলের ইসলামও।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন